• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিঙ্গাপুরকে ৭ উইকেটে হারালো জুনিয়র টাইগাররা

খেলাধুলা ডেস্ক: অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করেছিল জুনিয়র টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা।

শুক্রবার শ্রীলংকার গলেতে সিঙ্গাপুরকে জুনিয়র টাইগাররা হারিয়েছে ৭ উইকেটে।
টস হেরে ব্যাট পাওয়া সিঙ্গাপুর ২৫ দশমিক ৫ ওভারে মাত্র ৭০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার রোহান।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন আবদুল হালিম ও নাঈম ইসলাম। এছাড়া সাখাওয়ত হোসেন দুটি ও ইয়াসিন আরাফাত একটি করে উইকেট তুলে নেন। ৭১ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই টাইগার অধিনায়ক সাইফ হাসান ঝড় তোলেন। তিনি মাত্র ১১ বলে দুটি বাউন্ডারি ও চারটি ছক্কায় করেন ৩৩ রান।

মূলত তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ মাত্র ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সাইফ ছাড়া ১৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রাকিব।
সিঙ্গাপুরের পক্ষে আনাস ৩৪ রানে দুটি এবং রোহান ৭ রানে একটি উইকেট নেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ