• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

আইভীকে জয়ের শুভেচ্ছা

সিসি নিউজ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করায় ডা. সেলিনা হায়াত আইভিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে ফেসবুক পেজে তিনি আইভিকে শুভেচ্ছা জানান।

অফিসিয়াল ভেরিফাইড পেজে তিনি লিখেন, বিএনপির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করায় আইভিকে অভিনন্দন। তিনি ৪২% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দিকে বিএনপি সমর্থিত প্রার্থী ভোট পেয়েছেন ২৯%। নির্বাচর্নে ভোটারের উপস্থিতিও ছিলো ৬০% এর বেশি।

এই নির্বাচনকে বাঙলাদেশের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এ নির্বাচনে অভিযোগ করার মতো কোনও ইস্যুই খুঁজে পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ