• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার  (ডিআইটিএফ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও কাজ করেছি। অর্থনীতিতে এগিয়ে যেতে বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুত, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সুবিধা নিয়ে কেবল নিজেরা বড়লোক হলে চলবে না। দেশের মানুষের কল্যাণেও কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের মানুষেরও ক্রয়ক্ষমতাসহ অন্যান্য অবস্থানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই উৎপাদিত পণ্যের দেশীয় বাজার গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ