• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাড় কাঁপানো ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকৌপ বৃদ্ধি পাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশুসহ অন্যান্য প্রাণীকুলও কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যা নামার আগেই লোকজন কাজ-কর্ম সেড়ে ও দোকান-পাট বন্ধ করে বাড়ী ফিরে যাচ্ছেন।
তীব্র শীতে শিশু ও বৃদ্ধসহ অন্যান্য মানুষ ঠান্ডাজণিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ঠান্ডাজণিত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
দিনাজপুরে মঙ্গলবার (১০ জানুয়ারী) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শুরুতে শীতের তীব্র বেড়েছিল। মাঝে বেশ ক’দিন পর নতুন বছরের শুরুতে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে সামান্য শীত অনূভুত হয়। শীত ঋতুর পৌষ মাসের শেষের দিকে এসে আবারো শীতের প্রকোপ বেড়েছে।
দিনাজপুরে গত সোমবার ও মঙ্গলবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। রাস্তা-ঘাট ছিলো ঘন কুয়াশার চাদরে ঢাকা ও আকাশ  মেঘাচ্ছন্ন ছিল। সকালের দিকে কুয়াশার কারণে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে দেখা গেছে। শীতের কারণে রাস্তা-ঘাট এবং হাট-বাজারে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল।
এদিকে তীব্র ঠান্ডার কারণে খেটে খাওয়া দিন মুজুর ও শ্রমজীবী মানুষকে সব চেয়ে বেশী দূর্ভোগ পোহাতে হয়েছে। এসব মানুষ ঘর থেকে হতে পারেনি। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের কষ্ট করতে হয়েছে।
অপরদিকে শীতের প্রকোপ বদ্ধি পাওয়ায় মঙ্গলবার সারা দিন দিনাজপুর বড় ময়দান শহীদ মিনার সংলগ্ন পুরাতন গরম কাপড়ের দোকানে ছিন্নমূল মানুষসহ সব শ্রেণির পেশার মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়। আর এ সুযোগে দোকানীরা গরম কাপড়ের দাম খানিকটা বাড়িয়ে দিয়েছেন।
দিনাজপুর জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, জেলার ১৩ উপজেলায় ছিন্নমূল মানুষের মাঝে সরকারিভাবে ইমোমধ্যে প্রায় ৪২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ব্যাংক-বীমাসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ও ব্যক্তি উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ