• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫০০ রান পার করেছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম দুজন মিলে দলীয় স্কোর ৫০০ রান পার করেছেন। সাকিব ১৯০ রানে ও মুশফিক ১৫৬ রানে অপরাজিত আছেন।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম দুজন মিলে রেকর্ড পাটনারশিপ গড়েছেন। তারা দুজন মিলে ৩৫০ রানের পাটনারশিপ পার করেছেন। এই সময় সাকিব ১৯৭ ও মুশফিক ১৫৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথম দিন বৈরী আবহাওয়ার মাঝেও নিউজিল্যান্ড বোলারদের ভালোভাবেই মোকাবিলা করেছিলেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। বড় কোনো সংগ্রহ গড়তে না পারলেও তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের সক্ষমতা ভালোভাবেই জানান দিয়েছিলেন তারা। দিন শেষে বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছিল ১৫৪ রান, তিন উইকেট হারিয়ে।

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সতর্কভাবে শুরু করেন মুমিনুল ও সাকিব আল হাসান। তাঁরা ভালোভাবে এগিয়েও নিচ্ছিলেন দলকে। কিন্তু ৪৪তম ওভারের তৃতীয় বলে মুমিনুল আউট হয়ে গেলেন টিম সাউদির দুর্দান্ত এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

মুমিনুল ৬৪ রান করে সাজঘরে ফিরে গেলে দিনের শুরুতেই বাংলাদেশের ইনিংসে একটি ধাক্কা লাগে। শুরুর এই ধাক্কা সামলে পরবর্তী সময়ে বাংলাদেশ শুধু এগিয়েই যায়নি, বড় সংগ্রহও গড়েছে। সাকিব-মুশফিকের সেঞ্চুরিতেই এই বিশাল সংগ্রহ গড়ে সফরকারী দল। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে দুই শতাধিক রানের জুটি গড়ে দলকে এই বড় সংগ্রেহর পথ দেখায়।

৫১তম টেস্টে মুশফিকের এটি চতুর্থ শতক। ৪৫তম টেস্টে সাকিবও নিজের চতুর্থ শতক গড়েন।

এর আগে প্রথম দিনে তামিম অর্ধশতক করেন। তিনি খেলেন ৫০ বলে ৫৬ রানের দারুণ একটি ইনিংস। অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি ইমরুল (১) ও মাহমুদউল্লাহ (২৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ