• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬৩ বলে ২ রান: রেকর্ডের পাতায় কামরুল

খেলাধুলা ডেস্ক: রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি। ৬৩ বলে ২ রান করে রেকর্ডের পাতায় নাম লেখান তিনি। টেস্টে ৬০ কিংবা এর বেশি বল খেলে এর চেয়ে কম রান করেছেন মাত্র দুজন। ১৯৯৯ সালে অকল্যান্ড টেস্টে জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রানে আউট হয়েছিলেন। অ্যালট হয়তো রান করেননি, কিন্তু ফলোঅনের শঙ্কায় পড়া ​নিউজিল্যান্ডকে শেষ জুটিতে ৩২ রান এনে দিয়ে​ছিল তাঁর এই দৃঢ়তা। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমেও ১০১ মিনিট পার করে দিয়েছিলেন—এও কি কম কৃতিত্বের! নিউজিল্যান্ড সেবার ফলোঅনে পড়েও ম্যাচটা ড্র করতে পেরেছিল।
১৯৬৮ সালে গায়ানা টেস্টে ইংল্যান্ডের জন স্নোকেও নিতে হয়েছিল একই ভূমিকা। তাঁর দ্বিতীয় ইনিংসে ৬০ বলে খেলা ১ রানের ইনিংসটা বড় ভূমিকা রেখেছিল নাটকীয় ড্র হওয়া টেস্টটায়। জয়ের জন্য মাত্র একটা উইকেটই দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের।
কামরুল ইসলামএই দুজনের পরেই চলে গেলেন কামরুল, যদিও তাঁর এই ইনিংসের অবদান ম্যাচে কী ফল রাখছে, সেটা বলার উপায় নেই এখনই। অ্যালট, স্নো, কামরুল তিনজনই আউট হয়েছেন। তবে কলিন ক্রফট ৭৩ বল খেলে একবার ২ রানে অপরাজিত ছিলেন। ১৯৭৯ সালের ব্রিজবেন টেস্টে। মাত্র ২ রান করলেও সেবার শেষ উইকেটে জোয়েল গার্নারের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েছিলেন। রান না করলেও বল পার করে দেওয়ার এই তো মাহাত্ম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ