• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোস্তাফিজকে ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য  মোস্তাফিজকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে ১৫ সদস্যের এ দল ঘোষণা করেছে বিসিবি।

শতভাগ ফিট না হওয়ায় মোস্তাফিজকে দলের বাইরে রাখা হয়েছে। দলে ফিরেছেন লিটন কুমার দাস। আর নিউজিল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান ও রুবেল হোসেন।

২০০০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর প্রথমবারের মতো ভারতের মাটিতে তাদের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। দুই দল এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে। ছয়টি হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হয়েছে।

হায়দরাবাদে মূল মঞ্চে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ ফেব্রুয়ারি সিকান্দারাবাদের জিমখানা মাঠে শুরু হবে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

বাংলাদেশের ১৫ সদস্যের দল:  মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও মুমিনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ