• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

সিইসির পদত্যাগ চায় বিএনপি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার দ্রুত পদত্যাগ চায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বুধবার দুপুরে এক স্মণসভায় কথা বলেন। ১৯৮৭ সালে বর্ধিত বাস ভাড়া আন্দোলনে নিহত আবু রায়হান জগলুর ৩০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রদল এ স্মরণসভার আয়োজন করে।
রিজভী বলেন, “সরকার সমর্থিত নির্বাচন কমিশনার দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষা পাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনও হবে না। তাই আওয়ামী লীগ সমর্থিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার দ্রুত পদত্যাগ চায় বিএনপি।”
রিজভী অভিযোগ করে বলেন, “বিএনপির হরতালসহ বিভিন্ন কর্মসূচি পণ্ড করতে ছাত্রলীগ ও যুবলীগকে সরকার লেলিয়ে দিয়েছে। হল ও জমিদখল এবং টেন্ডারবাজিতে জড়িয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা নিজেরা নিজেদের হত্যা করছে।”
তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগ সরকারের হাতে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত। এখন গণমাধ্যমের স্বাধীনতা নেই।”
নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মিয়া মো. রাসেল, করিম সরকার, নিহত আবু রায়হান জগলুর ছোট ভাই মির্জা রফিক প্রমুখ।

ইসি জনমতের প্রতিফলন: ওবায়দুল

ইসি প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলনই নয়, এটা হচ্ছে জনমতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ নিয়ে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ওবায়দুল।
বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আমি সালিশ মানি, তালগাছটা হচ্ছে আমার—এই মনোভাব নিয়ে যদি বিএনপি এখানে মতামত দেয়, তাহলে আমাদের তো কিছু বলার থাকবে না। তবে মোর দ্যান শিওর (নিশ্চিতেরও চেয়ে বেশি), আই অ্যাম প্রিটি শিওর (মোটামুটি নিশ্চিত) বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ