• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বাঙ্গালীপুর সুপার লীগে চ্যাম্পিয়ন দিনাজপুর

খুরশিদ জামান কাকন : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাঙ্গালীপুর সুপার লীগে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর।  বৃহস্পতিবার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুপার লীগের ফাইনাল খেলায় প্রতিপক্ষ নীলফামারীকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর। উক্ত খেলায় কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজের প্রভাষক মেহেদী হাসান সুরুজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার পৌর মেয়র মোঃ দেওয়ান কামাল, বিশেষ অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়্যারম্যান জনাব আজমল সরকার, নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান লাবলী বেগম, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ শাখার সভাপতি আব্বাস আলী সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়্যারম্যান শ্রী প্রনোবেশ চন্দ্র বাগচী (দুলাল বাবু), বাঙালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, বিশিষ্ট সমাজ সেবক হিটলার চৌধুরী ভলু। খেলাটি পরিচালনা করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল, সার্বিক সহযোগীতায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালাম মন্ডল, জয়দেব চন্দ্র, পরেশ চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য গত ডিসেম্বরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ‘মাদক মুক্ত যুব সমাজ’ গড়ে তোলার প্রত্যয়ে বাঙ্গালীপুর সুপার লীগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এলাকাবাসী। এতে নীলফামারী, দিনাজপুর, রংপুর সহ আশপাশ বিভিন্ন উপজেলার ৮ টি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ