• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় এসএ টিভি’র ক্যামেরাপার্সনসহ আহত ৬

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রহারে এসএ টিভি’র ক্যামেরাপার্সন মোস্তফা কামালসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত দিনাজপুরের বিরল উপজেলার মাঝাডাঙ্গা রওশন পাড়ায় ৩ শতক জমি নিয়ে এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল ও একই এলাকার শাহজাহানের সাথে বিরোধ চলছিল।
এই বিরোধের সূত্র ধরে আজ শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে বাক-বিতন্ডা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে হামলা চালালে এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল, তার স্ত্রী, মাসহ পরিবারের ৬ জন গুরুত্বর আহত হয়। তাদের মধ্যে ৪ জনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করেছে। আহত পরিবারের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ  এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল ও তার পরিবারের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে,দিনাজপুর টেলিভিশন ক্যামরা পার্সন এসোসিয়েশন। এসোসিয়েশনের নেতা শিমুল ও আরমান দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছে প্রশাসনের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ