• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ইউপি সচিবদের অনশন ধর্মঘট

SAMSUNG CAMERA PICTURES

দিনাজপুর প্রতিনিধি: তিন দফা দাবীতে দিনাজপুরে  রোববার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) জেলা শাখা অনশন ধর্মঘট কর্মসূচী পালন করেছে।
অনশন ধর্মঘট পালনকালে নেতৃবৃন্দ বলেন, ইউপি সচিবদের পদবী পরিবর্তন পূর্বক মুখ্য কর্মকর্তাকরণসহ ১০ম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা প্রদান, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদান, ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন সুবিধা প্রদানের দাবী দীর্ঘদিনের। এই দাবী বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের বিশ্বাস বর্তমান সরকার আমাদের দাবীগুলো আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। তারা আরো জানান, সচিবদের তিন দফা দাবী বাস্তবায়ন না হলে আগামী ২ এপ্রিল’১৭ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ২৪ ঘন্টা আমরন অনশনসহ কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো।
অনশন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম হাসান নুর জামান, সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, বিষ্ণু পদ সরকার, মো. আনিসুর রহমান, মো. রাজিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদ মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা জামান ও নির্বাহী সদস্য মোছাঃ মাসুদা আক্তার প্রমুখ।
অনশনরত ইউপি সদস্যদের অনশন ভাঙ্গান দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান। তিনি ইউপি সদস্যদের যৌক্তিক দাবীগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করে এসব দাবী বাস্তবায়নে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ