• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কা সফরে টাইগারদের নতুন ম্যানেজার

খেলাধুলা ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড ও চলমান ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তার পরিবর্তে দুটি সফরেই ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার সাব্বির খান।

ভারতের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে একমাত্র টেস্ট। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ম্যাচ চলাকালীন সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘পেশাদার ম্যানেজার নিয়োগের ব্যাপারে কথা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজ থেকেই আমরা দেখছি যে ম্যানেজার নেই। আগে যেমন ছিল খালেদ মাহমুদ সুজন। সে তো আসলে এই কাজে সেট হয়ে গিয়েছিল। এখন সুজন যাচ্ছে না। আমার ধারণা সে ব্যক্তিগত কারণেই নিউজিল্যান্ডে যেতে চায়নি। এখানেও নাই। এখন আমাদেরকে নতুন কাউকে খুঁজে বের করতে হবে।’

বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছি। ম্যানেজারিয়াল কাজে দু’টা দিক। একটা- অপারেশনাল কিছু কাজ করতে হয়। সেগুলোর জন্য ঠিক আছে, ক্রিকেট অপারেশন্স থেকে একজনকে নেয়া যায়। আরেকজনকে দরকার যিনি দলের অভিভাবকের মতো থাকবেন। কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে লিয়াজো মেন্টেন করবেন এবং বোর্ডের সাথে যোগাযোগ রাখবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ