• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

ভ্যালেন্টাইন’স ডে এর উৎপত্তি

।। মোঃ শমসের উদ্দিন মিস্টার ।।
বলা হয় প্রেম অন্ধ। প্রেম দেখে না কোন জাত বা ধর্ম। প্রেম ছাড়া কোন কিছুই সম্ভব নয়। প্রেমই জীবন ও জীবনই প্রেম। পৃথিবীর সৃষ্টির মুল উপাদান প্রেম। আল্লাহ রাব্বুল আলামীন নবী করীম (সাঃ) এর প্রেমে পড়ে তাকে প্রকাশ করার জন্য সর্ব প্রথম আদম ও হাওয়া (আঃ) কে সৃষ্টি করেন। আদম (আঃ) মা হাওয়ার প্রেমে বিভোর হয়ে তাকে খুশী করার জন্য জান্নাতের সেই নিষিদ্ধ ফল ভক্ষণ করেন এবং শাস্তি স্বরুপ আল্লাহ তাআলা আদম ও হাওয়া (আঃ) কে পৃথিবীতে নিক্ষেপ করে । অর্থাৎ বলা যায় যে, মানুষ ও পৃথিবীর সৃষ্টির মূল হল প্রেম। প্রেমের সম্পর্ক নিঃশ্বাসের সাথে নয়, আত্মার সাথে ও অনুভুতির সাথে। নানান কষ্টদায়ক ও হৃদয় স্পর্শ কাতর ঘটনার পরেও আজ প্রেম সব কিছুর শীর্ষে।
হৃদয়ের গভীরে লালিত পালিত ভালবাসাকে উজ্জিবীত করার জন্য ১৪ই ফেব্রুয়ারীকে ভালবাসা দিবস হিসেবে পালন করা হয়। আজকের এই  Valentine’s Day এর মূল নায়ক প্রাচীন রোমের ধর্ম যাজক St. Valentine। তারই মৃত্যুর দিবস হিসেবে পালন করা হয় Valentine’s Day বা ভালবাসা দিবস।
২৬৯ AD প্রাচীন রোমে ক্লোডিয়াস।। নামের এক ক্ষমতাধর রাজা ছিল। যে নিজের সৈন্যদল বৃদ্ধির লক্ষ্যে যুব সমাজকে তার সৈন্য হিসেবে পাওয়ার জন্য তারই দেশে বিবাহ বন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার এর নিষ্ঠুর ঘোষাণার পর কোন যুগল বিবাহের মত পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারত না। পারত না নিজের সংসার সাজাতে ,সুখের ঘর বানাতে। এজন্য সেই রাজাকে Claudius the Crual বলা হত।
সেই শহরের একজন ধর্ম যাজক যার নাম সেন্ট ভ্যালেন্টাইন নিজের এক বন্ধুর সাহায্যে প্রেমীক যুগলের গোপনে বিয়ে করাতে শুরু করলেন। তার এই মহৎ কাজ দিনের পর দিন বিস্তার হতে লাগল। এই ঘটনার খবর রাজা ক্লোডিয়াসের কাছে গেলে সে তার ক্ষমতার বলে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে এবং তার মৃত্যু দন্ডাদেশ জারী করে। সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে থাকাকালীন তৎকালীন জেল সুপারের কন্যার প্রেমে পড়েন। যে অন্ধ হলেও দেখতে অপুর্ব ছিল। মেয়েটিও সেন্ট ভ্যালেন্টাইন এর প্রেমে বিভোর হয়ে তার দৃষ্টিতে পৃথিবীর সৌন্দর্যকে উপলব্ধি করতে লাগল। তাদের প্রেম বাস্তবে রুপ নিলেও মিলন ছিল অসম্ভব। কারণ ১৪ই ফেব্রুয়ারী-২৭০ অউ সেন্ট ভ্যালেন্টাইন এর মৃত্যু দন্ডাদেশ কার্যক্রমের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটানো হয়। সেন্ট ভ্যালেন্টাইনের স্বাক্ষরীত তার শেষ চিঠিতে সেই মেয়েটির উদ্দেশ্যে লেখা ছিল From you Valentine অর্থাৎ তোমারই ভ্যালেন্টাইন।
সেন্ট ভ্যালেন্টাইনের চিরঞ্জীবি ও মহতি উদ্যোগ এবং তার অসমাপ্ত ভালবাসার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য রোমের পোপ জিলিয়াস ৪৯৬ AD সনে তার মৃত্যুর দিন ১৪ই ফেব্রুয়ারীতে তার নামানুসারে Valentine’s Day বা ভালবাসা দিবস উদযাপন করার ঘোষণা দেন। সেই থেকে আজকের এই ভালবাসা দিবস। সেন্ট ভ্যালেন্টাইনের প্রতি আরোও বেশী শ্রদ্ধা রেখে ১৮৪০ সালে আমেরিকায় প্রথম Esther A. Howland নামে এক প্রেমিকা Mount Holyoke নামক স্থানে প্রথম Valentine’s Day Greeting Cards এর প্রচলন শুরু করেন। এই জন্য  Esther A. Howland কে Mother of Valentine’s Day বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ