• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিকিনিতে ঝড় তুলেই টেনিস সুইটহার্টের ‘ডেটিং’

খেলাধুলা ডেস্ক: টেনিসে ঝড় তুলে খবরে আসতে পারেন না ইউজেনি বুশার্ড৷কোর্টের বাইরের কার্যকলাপের দৌলতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন৷
সম্প্রতি বাজিতে হেরে গিয়ে ডেটে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলেন তিনি৷রাগবিতে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের সঙ্গে আটলান্টা ফ্যালকনসের ম্যাচেই বাজি ধরেছিলেন কানাডিয়ান সুন্দরী৷যাকে টেনিসের সুইটহার্ট বলেই ডাকেন তার ফ্যানেরা৷

এই ম্যাচ চলাকালীনই টুইটারে বুশার্ড বলেছিলেন,‘‘এই ম্যাচটা ফ্যালকনসরাই জিতবে৷আমার পুরো সমর্থন রয়েছে ওদের সঙ্গে।’’ যা দেখে এক প্যাট্রিয়টস ফ্যান রিটুইট করে বলেন, ‘‘আমরাই জিতব৷আর জিততে পারলে আপনাকে আমার সঙ্গে ডেটে যেতে হবে৷’’

কোনো কিছু না ভেবেই বুশার্ড জানিয়ে দেন, ‘‘ঠিক আছে, তবে ডেটিংয়ে যেতে হবে না। কারণ আমরাই জিতছি৷’’
খেলায় ফ্যালকনসরা একসময় ২১–০ এগিয়ে ছিল৷দেলর অতি বড় ফ্যানও কল্পনায় ভাবেননি যে তারা হেরে যাবেন৷কিন্তু টম ব্রাডির নেতৃত্বে প্যাট্রিয়টরা দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩৪–২৮ পয়েন্টে ম্যাচটা জিতে নেয়৷সেই বাজি হেরেই বুশার্ড ডেটে গেলেন৷

নিজেই ইনস্টাগ্রামে ডেটে যাচ্ছেন বলেই ছবি পোস্ট করেন৷ডেটে যাওয়ার আগেই বুশার্ড ‘স্পোর্টস ইলাসেট্রেটেড’-এর সুইমস্যুট ইস্যুর শ্যুট করেন৷বিকিনতে আরো মোহময়ী হয়ে উঠলেন বুশার্ড৷অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ছিটকে যাওয়া বুশার্ড রয়েছেন নিজের ছন্দেই৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ