• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘কেপি’ ঝড়ে মাহমুদউল্লাহদের জয়

খেলাধুলা ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কেভিন পিটারসনের ব্যাটিং তান্ডবে জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্স। শনিবার (১৮ ফেব্রুয়ারি) লাহোর কান্দার্সের দেওয়া ২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।

বড় টার্গেট তাড়া করতে নেমে এদিন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে নামার আগেই নিজের ব্যাটে ঝড় তোলেন ইংলিশ তারকা কেভিন পিটারসন। দলের জয় তুলে নিয়ে মাঠ ছাড়ার আগে তিনি সংগ্রহ করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৮৮ রান। ৪২ বল মোকাবেলা করে ৮ ছক্কা আর ৩ চারের সাহায্যে ‍দূর্দান্ত এই ইনিংস সাজান তিনি। তার সঙ্গে ১ ছক্কা আর ১ চারে ৩ বল খরচ করে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন আনোয়ার আলী।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন শরফারাজ আহমেদ। ২৫ বলে তিনি হাঁকিয়েছেন ৩ ছক্কা ও সমান সংখ্যক চার। এছাড়া ৩৩ রান করেছেন রেইল রোজ ও ১৫ রান করেছেন ওপেনার আহমেদ শেহজাদ।

লাহোরের পক্ষে ২ টি করে উইকেট নিয়েছেন সোহেল তানভির ও মোহাম্মদ ইরফান।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে লাহোর।

দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করেন ইংলিশ তারকা জেসন রয়। হাসান খানের বলে সাজঘরে ফেরার আগে ২৭ বল খেলে তিনি হাঁকান ৩ টি ছক্কা ও ৬ টি চার।৩১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেছেন ফাখর জামান।

এছাড়া লাহোরের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও ডেলপোর্ট করেছেন যথাক্রমে ৪৬* ও ৩৫* রান।

২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মাহমুদউল্লাহ। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন হাসান খান। একটি উইকেট নিয়েছেন জুলফিকর বাবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ