• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের জন্য সানিয়াকে ব্যবহার!

খেলাধুলা ডেস্ক: সানিয়া মির্জাকে ধরে দেশের নিরাপত্তা বৈতরণী পেরনোর প্রচেষ্টা জারি রাখলেন শোয়েব মালিক। পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলা রয়েছে লাহোরে। তবে বিদেশি একঝাঁক ক্রিকেটার লাহোরে নিরাপত্তার জন্য খেলতে রাজি হননি। না খেলতে চাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কেভিন পিটারসেন থেকে টাইমাল মিলস।

তবে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তায় যে কোনও ঘাটতি হবে না, সেই আশ্বাস দেওয়ার পর শোয়েব মালিক টেনে আনলেন স্ত্রীকে। পাকিস্তানের ডন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব মালিক বলেন, ‘পাকিস্তানে নিরাপত্তার কোনও অভাব নেই। এমনকী আমিও বাড়িতে নিরাপত্তা কর্মী রাখিনি। যে সমস্ত ক্রিকেটাররা পাকিস্তানে আসতে চাননি, তাদেরও আমি জানিয়েছি, আমার স্ত্রী একজন ভারতীয় এবং সানিয়া পাকিস্তানে এলে ও’রও কোনও বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় না।’
আশ্বস্ত করতে গিয়ে সানিয়া মির্জার প্রসঙ্গ টেনে আনাতেই বিতর্ক তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেটমহলে। দেশ নিরাপদ সেকথা জানান দেওয়ার জন্য ভারতীয়ের নাম নিতে হল কেন, এই নিয়ে প্রশ্ন উঠছে খোদ পাকিস্তানেই।

পাশাপাশি, আইপিএলকে সম্পূর্ণ উপেক্ষা করে শোয়েব আরও বলে দেন, ‘টি টোয়েন্টি লিগের মান অনুযায়ী আমার মনে হয় বিগ ব্যাশ লিগের পরে পিএসএল স্বতন্ত্র এক ধারা তৈরি করতে পেরেছে। যত দিন যাচ্ছে পিএসএল ক্রমাগত উন্নতি করে চলেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ