• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীজ ছাড়িয়ে আপেল খান

স্বাস্থ্য ডেস্ক: আপেলের বীজ বা দানাতেই রয়েছে সায়ানাইডের মতো জীবনহরণকারী বিষ। আপেলের বীজে ছোট-বড় সবার প্রাণের ঝুঁকি রয়েছে।
আপেল, চেরি, পিচ, অ্যামন্ড রোজ গোত্র ভুক্ত। এইসব রোজভুক্ত ফলে রয়েছে বিশেষ এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক, যা কিছু প্রাণীর জন্য মারাত্মক টক্সিক।
গবেষণায় দেখা গেছে, আপেলের বীজে রয়েছে অতি সামান্য মাত্রায় প্রাণঘাতী সায়ানাইড। আপেলের সঙ্গে গোটা বীজটাই গিলে ফেললে তা পরিপাকনালি হয়ে মলদ্বার দিয়ে আস্ত দানা হিসেবেই বেরিয়ে যাবে। আপেলের বীজের কঠিন আবরণ ভেদ করে সায়ানাইডের বাইরে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই বিষক্রিয়ার সম্ভাবনা থাকে না।
বিপত্তি ঘটবে বীজে কামড় পড়লে। তবে একটি দানা কোনোভাবে চিবিয়ে ফেললে বড়দের ক্ষেত্রে ভয়ের কিছু নেই। শরীর তা বিষমুক্ত করে বের করে দেবে। তাই বলে ইচ্ছে করে এমনটা করা যাবে না।
প্রতি কিলোগ্রাম শরীরের ওজনে এক মিলিগ্রাম সায়ানাইড ক্ষতিকারক। প্রতিটি আপেল দানায় থাকে গড়ে ০.৪৯ মিলিগ্রাম সায়ানোজেনিক যৌগ। একটি আপেলে গড়ে আটটির মতো বীজ থাকে। অর্থাৎ গোটা আপেলে মোট সায়ানাইডের পরিমাণ দাঁড়াচ্ছে ৩.৯২ মিলিগ্রাম।
সেই হিসাবে ৭০ কেজি ওজনের কোনো ব্যক্তির পেটে কমপক্ষে ১৪৩টি বীজ গেলে, নিশ্চিত মৃত্যু। এ জন্য লাগবে ১৮টি আপেল। তবে ওজন কম হওয়ায় বাচ্চারা এক সঙ্গে ৪-৫টি আপেল দানা চিবিয়ে খেলে তার পরিণতি হবে ভায়াবহ। সায়ানাইডের বিষে তত্ক্ষণাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই, সাবধান হোন। দানা ফেলে তবেই বাচ্চাকে আপেল দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ