• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুর রেলওয়ে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় বুধবার (৮মার্চ) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে কারখানার অভ্যন্তরে পেইন্ট শপের উত্তর অংশে ২৪নং গেট সংলগ্ন এলাকার জংগলে আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই বিপুল অংশ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাশে রাখা কয়েকটি বগি অল্পের জন্য অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে যায়।
কয়েকজন শ্রমিক জানান, আগুনের চিহ্ন দেখে মনে হয় এটি কেউ লাগিয়ে দিয়েছে। এটি সংরক্ষিত এলাকা তাই সেখানে সবাই প্রবেশ করার কথা নয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) কুদরত ই খুদা জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা আমি জানিনা। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। তবে তিনি তদন্ত কমিটি গঠনে সদস্যদের নাম জানাতে পারেননি।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ