সিসি ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নৌকার মনোনীত প্রার্থীর বিজয় নিয়ে তবেই ঘরে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। নৌকা প্রতীকে সাধারণ ভোটারদের গণজোয়ার তৈরি করতে যা যা করণীয় তাই করবে ছাত্রলীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বিশ্বরোডে নূরজাহান হোটেলে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সভায় শুভেচ্ছা বক্ত্যেব প্রদান কালে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা (উত্তর, দক্ষিণ), মহানগর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই সভার আয়োজন করেন।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কা প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই। আমি নিশ্চিত কুমিল্লাবাসী নৌকার মাঝিকে ভোট দিতে ভুল করবে না।
জাকির হোসাইন বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে কাজ করে বর্হিবিশ্বে প্রচুর প্রশংসিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি জানেন, উন্নয়কে আরো টেকসই ও জোরদার করতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সেই লক্ষে তিনি কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কার মনোনীয় প্রার্থী করেছে। তিনি কুমিল্লাবাসীর সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন। আধুনিক কুমিল্লা সিটি কর্পোরেশন গড়ে তুলতে জোরালো ভাবে কাজ করে যাবেন। কুমিল্লাবাসী দলমতের উধ্বে উঠে তার প্রার্থীর বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি অহিদুর রহমান জয়, আল আমিন, মনির হোসেন, হাবিবুর রহমান সুমন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ কুমিল্লা উত্তর ছাত্রলীগের সভাপতি অনিক, কুমিল্লা দক্ষিন ছাত্রলীগের সভাপতি অপি, সাধারণ সম্পাদক রুবেল, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক সিহানু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি আলী ও সাধারণ সম্পাদক রেজা উপস্থিত ছিলেন।