• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ২১৪/৫

খেলাধুলা ডেস্ক : শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৩৮ রানের জবাবে দারুণ ব্যাট করছিল বাংলাদেশ। তবে, শেষ ৩-৪ ওভারে গিয়ে পর পর তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২১৪ রান। উইকেটে রয়েছেন সাকিব (১৮) ও মুশফিক (২)।
আজ দিনের দ্বিতীয় সেশনে কলম্বোর পি সারা ওভালে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটে নেমে দারুণ খেলছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দু’জনে মিলে ৯৫ রানের পার্টনারশীপ গড়েন। অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে এলবিডব্লুর শিকার হন তামিম। ৯৫ রানের ওপেনিং জুটি ভেঙে লঙ্কানদের ব্রেকথ্রু এনে দেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। প্রথমে আবেদনে সাড়া দেননি আলিম দার। রিভিউ নেন হেরাথ। রিভিউতে সফল হয়ে উল্লাসে মাতে লঙ্কান শিবির। তামিম ৯১ বলে ৬টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। তামিমের বিদায়ের মধ্য দিয়ে চা বিরতিতে যায় দু’দল। শেষ হয় দিনের দ্বিতীয় সেশন। দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭.৪ ওভারে এক উইকেটে ৯৫।
অন্যদিকে, গল টেস্টের (৭১ ও ৫৩) পর কলম্বোতে দলের ঐতিহাসিক টেস্টে হাফসেঞ্চুরি উদযাপন করেন এ বাঁহাতি ওপেনার। দলীয় ১৩০ রানের মাথায় স্পিনার লক্ষণ সান্দাকানের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬১। ১২১ বলে ছয়টি চারের সাহায্যে সৌম্য তার ইনিংসটি সাজান। ওপেনিং পার্টনারশিপে আসে ৯৫।
তবে, তামিম ইকবাল ও সৌম্য সরকারের বিদায়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এই জুটি থেকে আসে ৬২ রান। দিনের খেলা শেষ হওয়ার মাত্র সাড়ে তিন ওভার আগে বিদায় নেন ইমরুল কায়েস। দলীয় ১৯২ রানের মাথায় বিদায় নেন তিনি। সান্দাকানের বলে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ৭৮ বলে চারটি চারের সাহায্যে ৩৪ রান করেন ইমরুল।  পরের বলেই বিদায় নেন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম। প্রথমে এলবির আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। তাতে, বিদায় নিতে হয় তাইজুলকে।
চতুর্থ উইকেট হারানো বাংলাদেশের হয়ে শেষ বেলায় আসেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাব্বির।
লাকমলের বলে ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি দিনের খেলা ২.২ ওভার বাকি থাকতে। সাজঘরে ফেরার আগে ৫৪ বলে ৫টি চারের সাহায্যে সাব্বির করেন ৪২ রান। দলীয় ১৯৮ রানের মাথায় বাংলাদেশ পঞ্চম উইকেট হারায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ