• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীলঙ্কার ৮ উইকেটে ২৬৮ রানের সুবাদে লিড ১৩৯ রান

খেলাধুলা ডেস্ক : দুই উইকেট তুলে নিলেই শততম টেস্টে জয়ের লক্ষ্য পেতো মুশফিকরা। কিন্তু তা আর হয়ে উঠলো না শ্রীলঙ্কার শেষ সারির দুই ব্যাটসম্যান দিলরওয়ান পেরেরা(২৬) এবং সুরাঙ্গা লাকমালের (১৬) কারনে। শনিবার (১৮ মার্চ) কলম্বো টেস্টর চতুর্থদিনে উইকেটে টিকে থেকেই শেষ পর্যন্ত বাংলাদেশের আক্ষেপ বাড়িয়েছে এই দুই লঙ্কান। এ দু’জনের ব্যাটে দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসের শেষ সেশনে অনেকটা ওয়ানডে স্টাইলে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৮ উইকেটে ২৬৮ রান। এই সুবাদে তাদের লিড দাঁড়িয়েছে ১৩৯ রান।

বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

পি সারা ওভালে এদিন শুরুতেই ওপেনার উপল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মাঠ ছাড়ার আগে মাত্র ১ রান সংগ্রহ করে ব্যাক্তিগত মোট ২৬ রান করেছেন তিনি।

থারাঙ্গা ফিরে গেলেও আরেক ওপেনার দিমুথ করুনারত্নে সেঞ্চুরি তুলে তবেই ফিরেছেন সাজঘরে। ফেরার আগে তিনি বেশ ভুগিয়েছেন মুস্তাফিজ-সাকিবদের। তবে, ২৪৪ বলে ১২৬ রান তোলার পর সাকিবের বলেই শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন তিনি। ফাস্ট স্লিপে থাকা সৌম্যের হাতে ক্যাচ তুলে দিয়ে দীর্ঘসময় উইকেট খরায় ভোগা বাংলাদেশকে স্বস্তি এনে দেন করুনারত্নে।

এরপর ৯ রান করা অধিনায়ক রাঙ্গানা হেরাথ সাজঘরমূখি করে দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

৮ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন কুশাল মেন্ডিসের উইকেটটি। এতে কিছুটা হলেও সেসময় স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। মেন্ডিস আউট হওয়ার আগে সংগ্রহ করেছেন ২টি চারের মারে ৩৬ রান।

এর আগে মুস্তাফিজের শিকার হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমাল। মাঠ ছাড়ার আগে তিনি সংগ্রহ করেছেন ৫রান। মুস্তাফিজের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব। এলবিডাব্লিউ করে ফিরিয়ে দেন ৭ রান করা অসিলা গুনারত্নেকে। এর কিছু পরেই স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ করে সাজঘরের পথ ধরেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি শিকার হন মুস্তাফিজের। কাটারমাস্টারের ডেলিভারিটি দুর্দান্ত ভঙ্গিতে তালু বন্দি করেন দলপতি মুশফিক। এরপর ৫ রান করা নিরোশান দিকবালাকের উইকেটি তুলে নেন সাকিব।

এদিকে, গেল ১৫ মার্চ (বুধবার) কলম্বোর পি সারা ওভালে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে টেস্টের তৃতীয়দিনে (১৭ মার্চ) নিজেদের প্রথম ইনিংসে ৪৬৭ রান তুলে ১২৯ রানের লিড দেয় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ