• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

জিমেলেও দেখা যাবে ভিডিও

প্রযুক্তি ডেস্ক : জিমেলের ভেতরে ভিডিও অ্যাটাচমেন্ট স্ট্রিমিং বা ভিডিও ডাউনলোডের আগে তা দেখার ফিচার আনলও গুগল। জিমেলে অ্যাটাচমেন্ট আসা কোনও ভিডিও ডাউনলোডের সিদ্ধান্ত নেওয়ার আগে তা চালিয়ে দেখে নেওয়ার সুযোগ পাওয়া যাবে এতে। এতে পিসি বা ল্যাপটপে জায়গা বাঁচবে। অবশ্য বর্তমানে শুধু ডেস্কটপ ইউজাররা এ সুবিধা পাচ্ছেন।

জিমেলে ভিডিও অ্যাটাচমেন্ট থাকলে তা ভিডিও ফাইলের কোনো ফ্রেম থেকে একটি থাম্বনেইল নিয়ে তা মেল প্রাপককে দেখাবে। ওই থাম্বনেইলে ডাবল ক্লিক করলে ইউটিউবের মতো একটি প্লেয়ার চালু হবে এবং ভিডিওটি দেখাবে।

ওই প্লেয়ারে ভিডিও চলার স্পিডের হেরফের করা কিংবা শব্দ বাড়ানো-কমানোর ফিচারও থাকবে।

গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, আগে জিমেলে কোনো ভিডিও অ্যাটাচমেন্ট দেখতে হলে তা কম্পিউটারে ডাউনলোড করতে হতো এবং মিডিয়া প্লেয়ারে চালিয়ে দেখার প্রয়োজন পড়ত।

এখন মেলের ভেতরেই তা দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন ইউজাররা। ইনকামিং ভিডিওর সাইজ ৫০ এমবির বেশি হতে পারবে না। তাই স্মার্টফোন ফুটেজ ও লো কোয়্যালিটির ভিডিও জিমেলে ভালো সাপোর্ট করবে।

হাই রেজুলিউশনের ভিডিওর জন্য গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। এতেও স্ট্রিমিং সুবিধা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ