• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাঙ্গাকারার অভিনন্দন ও আক্ষেপ

খেলাধুলা ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সেই সঙ্গে আক্ষেপ জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে সিরিজটি কেন তিন ম্যাচের হল না।
রবিবার কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের জয়ের পর সাঙ্গাকারা টুইটারে দেয়া পোস্টে বলেন, নিজেদের শততম টেস্টে বাংলাদেশ হৃদয় ও সাহস নিয়ে খেলেছে। আমি নিশ্চিত শ্রীলংকা এই হার পেছনে ফেলে আবারো লড়াইয়ে ফিরবে। এটি দারুণ একটি টেস্ট ম্যাচ ছিল।
দ্বিতীয় আরো একটি টুইটে সাঙ্গাকারা বলেন, যদি তৃতীয় আরো একটি টেস্ট হত তাহলে বিষয়টি হত আদর্শ। হতাশাজনক বিষয় হচ্ছে কোনো নির্ধারণী ম্যাচ থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে চিন্তা করতে আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ