• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লামায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

বান্দরবান: জেলার লামা উপজেলায় বসত ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, ক্যহ্লাচিং মার্মা (৭৫) ও তার স্ত্রী চিংহ্লানি মার্মা (৫০)। শুক্রবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যহ্লাচিং মার্মা ইয়াংছা ছোট পাড়ার বাসিন্দা মৃত মংছাচি মার্মার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও ক্যহ্ণাচিং মার্মা ও তার স্ত্রী খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুইজনকেই গলা কেটে হত্যা করে ঘরে রক্ষিত টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুসিং মার্মা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ক্যহ্লাচিং মার্মার সাথে তার বড় ভাই ও ছেলে মেয়েদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বৈঠকও হয়।

স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ