• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাসকিনের হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। যার ফরস্বরূপ ম্যাচের শেষ ওভারে তিনি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন তিনি।

বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে মাশরাফিরা।

এদিন স্বাগতিকরা আক্রমণাত্বকভাবে খেলে বাংলাদেশের বোলারদের নাজেহাল করেন। তৃতীয় ওভারের তৃতীয় বলে মাশরাফি তুলে নেন প্রথম উইকেটটি। এর পরে উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় টাইগারদের।

তাসকিনও এদিন খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না লঙ্কানদের বিপক্ষে। ম্যাচের ৩৭.৪ ওভারে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠা সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিসকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাসকিন। এরপর আবার অপেক্ষা। পরে ম্যাচের একেবারে শেষ ওভারে এসে হ্যাটট্রিকের দেখা পান বাংলাদেশের এই তরুণ পেসার। ৫০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে সাজঘরে ফেরান গুনারত্নে, লাকমাল ও নুয়ান প্রদিপকে।

এর আগে ২০০৬ সালের ২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে হ্যাটট্রিক করেন পেসার শাহাদাত হোসেন। পরবর্তীতে ২০১০ সালের ৩ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনার আবদুর রাজ্জাক, ২০১৩ সালে ২৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে পেসার রুবেল হোসেন, ২০১৪ সালের ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনার তাইজুল ইসলাম হ্যাটিট্রক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ