• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস আজ

সিসি নিউজ: আজ বুধবার সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস। একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ১২ এপ্রিল সৈয়দপুরে পাকসেনা ও তাদের দোসরদের হাতে শহীদদের স্মরণে প্রতিবছর এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা ও স্মরণিকা পরিষদ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করবে। স্বাধীনতা সংগ্রামের আজকের এই দিনে নীলফামারীর অবাঙালী অধ্যুষিত সৈয়দপুরের তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ডা. জিকরুল হক, তুলসীরাম আগরওয়ালা, ডা. সামছুল হক, ডা. বদিউজ্জামান, ডা. ইয়াকুব আলী, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, যমুনা প্রসাদ কেডিয়া, রামেশ্বরলাল আগরওয়ালা, নারায়ণ প্রসাদ প্রমুখকে ধরে চোখ বেঁধে তাঁদের গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া শহরের ৪৭৮ জন মাড়োয়ারি পরিবারের সদস্যকে ভারতে পৌঁছে দেওয়ার নামে ট্রেনে তোলা হয়। রেলওয়ে কারখানার উত্তর প্রান্তে সবাইকে নির্মমভাবে হত্যা করে তাঁদের সর্বস্ব লুটে নেওয়া হয়। শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

দিনটি পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে শহরের বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সকল ভবন শীর্ষে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, গণসংগীত, শোক র‌্যালি, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ স্মৃতি অম্লানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, মিলাদ- মাহফিল, দোয়া ও আলোচনা সভা।

সকাল ৭.৩০ মিনিটে শহীদ স্মৃতি অম্লান চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচীর সূচনা হয়। সকাল ৮.৩০ মিনিটে কালো ব্যাজ ধারন ও গণসংগীত।  সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বের হবে শোক র‌্যালী। র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হবে। র‌্যালিতে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুধীজনসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অংশ নেবে। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর সৈয়দপুর শাখা, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে থেকে শহীদ স্মৃতি অম্লানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। পরে শহীদ স্মৃতি অম্লান চত্বরে প্রজন্ম ৭১ সৈয়দপুরের সভাপতি এ এ এম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুণ-অর-রশীদ। বিশেষ অতিথি থাকবেন এ্যা্ড. হোসনে আরা ডালিয়া লুৎফা এমপি, আ’লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা মহিলা সংস্থার সভাপতি রাবেয়া আলীম, আ’লীগ নেত্রী আমেনা কোহিনুর আলম, প্রজন্ম ৭১ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজান তালুকদারসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ