• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নেতাকর্মীদের প্রতি জামায়াতের সেক্রেটারীর নছিয়ত

সিসি ডেস্ক: জামায়াতের সেক্রেটারী জেনারেল তার দলের নেতাকর্মীদের নিয়ে নিমোক্ত নছিয়ত দিয়েছেন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি

অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ভারত সফর, কওমী মাদরাসার সনদের স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন জনকে মত প্রকাশ করতে দেখা যাচ্ছে। মত প্রকাশ করতে গিয়ে কেউ কেউ ন্যূনতম যুক্তি ও শালীনতার সীমা ভঙ্গ করে পরস্পরকে আক্রমণ করতে দেখা গেছে।

উল্লেখিত দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য বিভিন্নভাবে জাতির সামনে তুলে ধরেছি। যেকোন বিষয়ে নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে যথাযথ শিষ্টাচার, শালীনতা ও নিজের বক্তব্যের যথার্থতা যুক্তির মাধ্যমে তুলে ধরাই বাঞ্ছনীয়। বাংলাদেশের বিদ্যমান সকল দ্বীনি সংগঠন, সম্মানিত ওলামায়ে কেরাম এবং দ্বীনি খেদমতের সাথে যারা সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল।

আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, ক্ষেত্র বিশেষে কেউ কেউ ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নাম ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বক্তব্য তুলে ধরছেন। আমরা গভীরভাবে সন্দেহ পোষণ করি, অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদানকারীরা আমাদের সংগঠনের নাম ব্যবহার করে নিজস্ব উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন। আমাদের সংগঠনের সদস্য, কর্মী, সূধী-শুভাকাঙ্ক্ষি সকলকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানাচ্ছি।

মনে রাখতে হবে, দ্বীনি মহলের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারলেই দ্বীন ইসলামের প্রতিপক্ষ শক্তিই লাভবান হবে।

-ডাঃ শফিকুর রহমান

সেক্রেটারী জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উৎস: টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ