• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান সোহেলের

ঢাকা: যেকোনো পরিস্থিতিতে মহানগরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

রবিবার বিকেলে মহানগর কার্যালয়ের ভাসানী ভবন মিলনায়তনে সোহেলকে মতিঝিল থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ আহবান জানান।

এর আগে দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ নতুন কমিটির নেতৃবৃন্দ বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা, জয়নাল আবেদিন রতন চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, হারুনুর রশীদ, আলী রেজাউর রহমান রিপন, আরিফুর রহমান নাদিম, লতিফুল্লাহ জাফরু, কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, খতিবুর রহমান খোকন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এসময় মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহসভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, যুগ্মসম্পাদক এজিএম শামসুল হক, কোষাধ্যক্ষ আতাউর রহমান চেয়ারম্যান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় ঢাকার ডেমরায় মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সহসভাপতি ডেমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন রতনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেমরা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ