• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেবার মান উন্নয়নে সেবাগ্রহিতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ

নীলফামারী প্রতিনিধি: হাসপাতালের সেবার মান উন্নয়নে সেবা গ্রহিতাদের সাথে মুখোমুখি হয়েছেন নীলফামারী আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী মঙ্গলবার দুপুরে হাসপতাল চত্ত্বরে  মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে।
সনাক সভাপতি প্রকৌশলী এস,এম সফিকুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে মুখোমুখি অনুষ্ঠানে নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. হাসিনুর রহমান উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের বিভিন্ন  প্রশ্ননের উত্তর প্রদানসহ  সেবার মান উন্নয়নে সেবাগ্রহিতাদের পরামশর্^ গ্রহণ করেন।
সনাক সদস্য মিজানুর রহমান লিটুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক নাসিমা বেগম।
এসময় নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক, সেবক, সেবিকাসহ দুই শতাধিক সেবা গ্রহিতা উপস্থিত ছিলেন।
সনাক নীলফামারীর সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বলেন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালে আগত সেবা গ্রহণকারীরা ৯০ শতাংশই গরবী মানুষ। সেবা নিতে এসে তারা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয়ে সেবাদানকারীদের সেবা গ্রহণ করতে পারে। এই হাসপাতাল যাতে সেবা বান্ধব হাসপাতালে পরিণত হয় সেই জন্য সেবাগ্রহণকারিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে মুখোমুখি করা হয়।
মুখোমুখি অনুষ্ঠানে সেবাগ্রহিতাদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সহ সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ