• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

হিলিতে কৃষকলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে হিলি হাকিমপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে কৃষকলীগের ৪৫-তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫ টায় সংগঠনের সভাপতি শ্রী জনার্দ্দন চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সাংসদ মো: শিবলী সাদিক এমপি, এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মাহাতাব উদ্দিন সরকার, সম্পাদক সাখাওয়াৎ হোসেন সরকার, হিলি হাকিমপুর পৌর  মেয়র মো: জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক এমদাদুল হক মল্লিক টগর, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল, সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: কাহের উদ্দিন, সম্পাদক আতাউর রহমান কাজল, কৃষকলীগ সম্পাদক মোহসীন আলী, রাকিব হাসান ডালিম, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলসহ অনেকে। সভার পূর্বে হিলি সিপি দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারের মুল অনুষ্ঠানে যোগ দেয়। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন এবং শান্তির প্রতীক পায়রা খোলা আকাশে ছেরে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ