• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বন্ধু মাহিরের পরিচয়েই রুম নেন সাফাত

ঢাকা: ঘনিষ্ঠ বন্ধু মাহিরের পরিচয়েই বনানীর দ্য রেইনট্রি হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ। জন্মদিনের অনুষ্ঠান ঘিরে ভাড়া করা রুমে অস্ত্রের মুখে রাতভর আটকে রেখে ধর্ষণ করা হয় দুই তরুণীকে। আর এ কাজে সহায়তাকারী হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি বজলুল হক হারুনের ছেলে মাহির হারুন। এই মাহির হলেন সাফাতের বন্ধু। তার পরিচয়ে ওই হোটেলের কক্ষ ভাড়া করা ছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মামলার তদন্তের স্বার্থে মাহিরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সাফাতকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শনিবার রাতেও বনানীর ওই হোটেলে অভিযান চালানো হয়। বনানীর হোটেলটির অন্যতম মালিক হলেন মাহির।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ শাহজাহান জানান, সাফাতকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় তার বন্ধু পরিচয়ে হোটেলের দুটি কক্ষ ভাড়া নেয়ার বিষয়টি। তবে সাফাতরা ওই হোটেলে কী করেছেন, তা কোনো কর্মচারী দেখতেও আসেননি।

জানতে চাইলে নির্যাতিতা দুই তরুণীর একজন বলেন, তাদের জোর করে রুমে নেয়ার আগে হোটেলটির মালিক পরিচয় দেয় মাহির নামে একজন। তিনি সাফাতের জন্মদিন উপলক্ষে কেক নিয়েও তাদের কাছে গিয়েছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদে সাফাত স্বীকার করেছেন যে, হোটেলের ম্যানেজার মাহিরের নির্দেশে জন্মদিনের কেক নিয়ে যান।

ঝালকাঠি-১ আসনের এমপি বিএইচ হারুন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার তিন ছেলের মধ্যে মাহির হারুন সবার ছোট। তিনি সাফাতের বন্ধু।

গত ৬ মে বনানী থানায় সাফাত ও তার দুই বন্ধু সাদমান সাকিফ এবং নাঈম আশরাফসহ পাঁচজনের বিরুদ্ধে দুই তরুণী ধর্ষণের ঘটনার মামলাটি দায়ের হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ