শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘যারা এটা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।’
প্রসঙ্গত, বনানীর রেইনট্রি রেস্টুরেন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ২৮ মার্চ মার্চ ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় এক মাস পরে তারা মামলা করেন। গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সাফাত আহমেদের সঙ্গে নির্যাতনের শিকার এক তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে একটি গ্রুপ। এ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে।
বিষয়টি শনিবার আব্দুল বাতেনের নজরে এনে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই উত্তর দেন।