• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দই’এ কমবে ডায়াবেটিস

স্বাস্থ্য ডেস্ক : ডায়বেটিস প্রতিরোধে দই শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বৃটিশ বিজ্ঞানীরা।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রধান নিতা ফোরোহি জানান, যারা খাদ্য তালিকায় অধিক পরিমাণ দই রাখেন তাদের যারা দই এড়িয়ে যান তাদের তুলনায় টাইপ-২ ডায়বেটিস হওয়ার সম্ভাবনা প্রায় ২৮ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের নরফ্লোকের প্রায় ২৫ হাজার মানুষের ওপর এ গবেষণা চালিয়েছে ইউরোপিয়ান পার্সপেক্টিভ ইনভেসটিগেশন অব ক্যান্সার। এ গবেষণায় ১১ বছরের মধ্যে টাইপ-২ ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন এমন ৭৫৩ জন রোগীর এক সপ্তাহের খাদ্য তালিকার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

এ গবেষণায় উঠে এসেছে দুগ্ধজাত অন্যান্য খাবার ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভাল উৎস হলেও ডায়বেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে না। কিন্তু ব্যাকটেরিয়ার সাহায্যে গাঁজন প্রক্রিয়ায় তৈরি দই ডায়বেটিসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে। ভিটামিন কে’রও ভাল উৎস দই।

নিতা ফোরোহি বলেন, ‘প্রচলিত ধারণা ছিল দই ও গাঁজন প্রক্রিয়ায় তৈরি দুগ্ধজাত খাবার চিনিযুক্ত হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু নতুন এই গবেষণায় এ ধরনের খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী বলেই তথ্য দিচ্ছে।’

সূত্র : টাইমস অব্ ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ