ঢাকা : জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারস খালেদা জিয়া আজ বিকেলে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠনের উদ্যোগে বুধবার (৩১ মে) বিকেলে এফডিসিতে আসেন খালেদা।
এ সময় তিনি চলচ্চিত্র অঙ্গনের আর্থিকভাবে অসচ্ছল মানুষজনদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও তেল বিতরণ করেন। জানা গেছে, শুধু এফডিসি নয়, আরও অন্তত ৪০টি জায়গায় এ র কার্যক্রমে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
এফডিসিতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন গীতকার গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা উজ্জলসহ অনেকে। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ সংগঠনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে এই আয়োজন করা হয়।