• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আল্লামা শফিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আল্লামা শফীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাসিরউদ্দিন তার সঙ্গে ছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, আল্লামা শফী অত্যন্ত অসুস্থ। এই হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম। তিনি এখনও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সময় লাগবে। আমরা আশা করছি, তার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ