• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেমিতে পাকিস্তান, শ্রীলঙ্কার বিদায়

খেলাধুলা ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। জয়ের জন্য এই ম্যাচে পাকিস্তানীদের ২৩৭ রানে টার্গেট দিয়েছিল লঙ্কানরা। ইনিংসের ৩১ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্য ছুঁয়েছে পাকিস্তান।

এই মাচের মধ্য দিয়ে আসরে গ্রুপ পর্বের খেলা শেষ হলো। আগামী ১৪ জুন প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে, ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সোমবার কার্ডিফে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় পাকিস্তান। এই সুবাদে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লঙ্কানরা। তবে, ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২৬ রানে সাজঘরের পথ ধরেন ওপেনার দানুশকা গুনাতিলাকাকে (১৩)। উদ্বোধনী এ জুটি ভাঙেন পাক পেসার জুনাইদ খান।

এরপর কুশল মেন্ডিসকে নিয়ে নিরোশান ডিকবেলার প্রতিরোধ গড়ার চেষ্টা করে লঙ্কানরা। তবে টানা দুই ওভারে ১ রানের ব্যবধানে দুটি উইকেট নিয়ে আবার ম্যাচে ফেরে পাকিস্তান। ৮৩ রানে ৩ উইকেট হারানো লঙ্কানরা ম্যাথুজ ও ডিকবেলার ব্যাটে দ্বিতীয় দফায় প্রতিরোধ গড়েন।

হাফসেঞ্চুরি থেকে খুব বেশি দূরে ছিলেন না ম্যাথুজ। কিন্তু ৩৯ রানে মোহাম্মদ আমিরের কাছে বোল্ড হন অধিনায়ক। এখানেই বড় ব্রেকথ্রু আনে পাকিস্তান। আমির ও জুনাইদের জোড়া আঘাতে ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। ডিকবেলা ইনিংস সেরা ৭৩ রানে আমিরের দ্বিতীয় শিকার।

২ ও ১৭ রানে দুইবার জীবন পাওয়ার সদ্ব্যবহার করতে পারেননি আসেলা গুনারত্নে। ২৭ রানে হাসান আলীর শিকার তিনি।

পাকিস্তানের হয়ে জুনাইদ ও হাসান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন আমির ও নতুন মুখ ফাহিম আশরাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ