• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনার শিকার আব্দুর রাজ্জাক

খেলাধুলা ডেস্ক : ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ গ্রামে ঈদ শেষে প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন আব্দুর রাজ্জাক। এসময় তার সঙ্গি ছিলেন স্ত্রী ইশরাত জাহান, ২ বছরের পুত্র আদিয়ান, বোন ও ২ ভাঙ্গি। তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। প্রাইভেট কারটির চাকা ফেটে খাদে পড়ে যায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর নিকটবর্তী হাসপাতে নেওয়া হয় রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে রাতেই সবাই গ্রামের বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় রাজ্জাকসহ সবাই কমবেশি আহত হয়েছেন।

রাজ্জাকের সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার খবরটি নিয়ে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। এই উইকেটকিপার ব্যাটসম্যান লিখেন, ‘খুলনা থেকে ফেররা পথে আমাদের প্রিয় রাজ্জাক ভাই দুর্ঘটনার শিকার হয়েছেন। সবাইকে আমি অনুরোধ করছি তার জন্য দোয়া করতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ