• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ফাইনালে চিলি

খেলাধুলা ডেস্ক: ফিফা করফেডারেশন্স কাপের সেমিফাইনালে রোনালদোদের হতাশায় ডুবিয়ে ফাইনালে উঠে গেল চিলি। নির্ধারিতি সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য ড্র হওয়া ম্যাচে গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোর দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে হারায় পর্তুগালকে।

বুধবার ফিফা কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে মুখোমুখি হয় তারা। রাশিয়ার কাজানে ম্যাচের শুরু থেকেই লড়াই চালিয়ে যায় দুই দল। একদিকে ইউরোজয়ী পর্তুগাল অন্যদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। ছেড়ে কথা বলেনি কোনো দলই।

কাজানে বাংলাদেশ সময় বুধবার রাত ১২টায় শুরু ম্যাচের ফল হয়ে যেতে পারত টাইব্রেকারের আগেই। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর তখন চলছিল অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। শেষ বাঁশি বাজতে মিনিট দেড়েক বাকি। এমন সময়ে বক্সের সামনে থেকে চিলির স্ট্রাইকার আরতুরো ভিদালের শটটা ফিরল পোস্টে লেগে। ফিরতি বলে মার্টিন রদ্রিগেজের ভলি, সেটিও ফিরল ক্রসবারে লেগে!

এরপর টাইব্রেকারে বিশ্ব দেখলো শুধুই ক্লাউদিও ব্রাভোর ম্যাজিক! চিলির হয়ে আর্তুরো ভিদাল, চার্লস অ্যারানগুইজ এবং অ্যালেক্সিস সানচেজ প্রত্যেকেই পর্তুগালের জালে বল জড়াতে সক্ষম হন। কিন্তু পর্তুগালের তিন শটের সবকটিই রুখে দেন চিলির অভিজ্ঞ গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। আর তার বীরত্বেই ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালের টিকটি নিশ্চিত করে চিলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ