• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘নির্যাতনের শিকার’ মাশরাফি

খেলাধুলা ডেস্ক: নড়াইলে গেলেই অসংখ্য লোক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেখা করতে যায়। তাদের বেশির ভাগেরই মূল উদ্দেশ্য কোনো রকম একটা ছবি তুলে ফেসবুকে দেওয়া।

এনিয়ে মাশরাফি অসংখ্যবার বলেছেন, এই কৃত্রিমতা তার একদমই পছন্দ না। লোকে হাত মেলাবে, বুকে জড়াবে, ছবি নয়, অটোগ্রাফ নেবে, এসব আন্তরিকতা তাকে বেশি টানে।

এবার ঈদের ছুটিতে যাওয়ার পর লোকের ভিড়টা মোটামুটি অসহনীয় পর্যায়ে চলে গেছে। জানা যায়, মাশরাফির মেয়ে হুমায়রার প্রচণ্ড জ্বর। অ্যান্টি-বায়োটিকেও জ্বর কমছে না। ম্যাশ দু:খ প্রকাশ করে জানালেন যে তিনি একটা দিনের জন্য বাইরে বের হতে চান না।

কিন্তু কে শুনে কার কথা। শেষমেশ মেয়েকে রেখে বাইরে এসে সবাইকে বললেন, ‘ভাইরা, আপনারা এসেছেন, খুশি হয়েছি। তবে আজকে আলাদা করে সবার সঙ্গে ছবি তোলা সম্ভব নয়। মেয়েটা অসুস্থ। সবাই দেয়া করবেন।’

এরপরও লোকজন ফ্রি স্টাইলে বাসার ভেতরে ঢুকে পড়ে। রুমে উঁকিঝুঁকি দেয়। মাশরাফিকে খুঁজতে থাকা এসব চলতেই থাকে। একপর্যায়ে মাশরাফি নাকি হতাশ হয়ে তাদের কাছে বলছেন, লোকে এরকম অবুঝ হলে নড়াইল আসাই বাদ দিতে হবে। মেয়েটার অসুখের মধ্যেও নিস্তার নাই।

ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ