• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অল্পের জন্য বেঁচে গেলেন খালেদা জিয়ার উপদেষ্টা

ঢাকা: অল্পের জন্য পরিবারসহ প্রাণে বেঁচে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আজ রবিবার বিকেলে প্রাইভেট কার নিয়ে ঢাকায় যাওয়ার পথে নাটোরের গুরুদাসপুরে তাঁদের বহনকারী প্রাইভেটকারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে হাবিবুর রহমান, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও গাড়ির চালক আহত হন।

তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঢাকায় পাঠানো হয়। তাঁদের অবস্থামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, আজ বিকেলে পাবনার ঈশ্বরদী থেকে পরিবারের সদস্যদের নিয়ে হাবিবুর রহমান প্রাইভেট কারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরের কাছিকাটায় একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে কারটি উল্টে গিয়ে পাঁচজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ