• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে পাকিস্তানে রোনালদিনহো

খেলাধুলা ডেস্ক : ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে পাকিস্তানে পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। সেখানে তিনি দুটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সফরে রোনালদিনহোর সঙ্গী হয়েছেন ওয়েলস ও ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ড রায়ান গিগস।

রবিবার কড়া নিরাপত্তায় তারা ইসলামাবাদে পৌঁছান। নতুন প্রজন্মের কাছে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে দেশটির প্রধান দুটি শহরে পাকিস্তান ফুটবল ফেডারেশন এবং সেনাবাহিনীর আয়োজনে দুটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এতে শুধু রোনালদিনহো কিংবা গিগসই না, ম্যাচ দুটিতে আরও অংশ নেবেন রবার্ট পিরেস, নিকোলাস আনেলকা, রবার্তো কার্লোস এবং ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক ডেভিড জেমস।

সন্ত্রাসী হামলার কারণে দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত দেশটি। প্রদর্শনী ম্যাচে তারকা ফুটবলারদের সঙ্গে স্থানীয় তরুণ ফুটবলারাও অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ