• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বগুড়ায় কিশোরী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা তদন্ত করবে আ’লীগ

ঢাকা : বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আজ রবিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বগুড়ায় কিশোরী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা তদন্তে আওয়ামী লীগের পক্ষ থেকে বগুড়ায় একটি তদন্ত টিম পাঠানোর হবে।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. দীপু মনি, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, প্রকৌশলী আবদুস সবুর, দেলোয়ার হোসেন, শামসুন নাহার চাঁপা, ড. শাম্মী আহমেদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ