• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অজি টিম বাসে ঢিল, নিরাপত্তা জোরদার

খেলাধুলা ডেস্ক: নিরাপত্তার কারণে গত বছর বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। অনেক দেন দরবারের পর অবশেষে বাংলাদেশ সফরে আসে তারা। অজি দলকে দেয়া হয়েছে ভিভিআইপি নিরাপত্তা। অথচ এমন নিরাপত্তাব্যবস্থার মধ্যেও আক্রমণের শিকার হতে হয়েছে অস্ট্রেলীয় টিম বাসকে। দুষ্কৃতকারীদের ছোড়া শক্ত টিল বা পাথরে ভেঙে চুরমার হয়ে গেছে অজি খেলোয়াড়দের বহনকারী বাসের জানলার একটি অংশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারো শরীরে কোনো আঘাত লাগেনি।

ঘটনটি ঘটে সোমবার সন্ধ্যা-রাতে। ভিভিআইপি নিরাপত্তাব্যবস্থার মধ্যেই প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফিরছিলেন দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। আগে পিছে নিরাপত্তা বহরের মাঝখানে ছিল অজি খেলোয়াড়দের বহনকারী বাসটি। দুষ্কৃতিকারীরা সেটা লক্ষ্য করেই শক্ত ঢিল ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে বাসের জানলার একটা অংশ ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভাগ্য ভালো, কাচগুলো বাসের ভেতর দিকে না পড়ে মাটিতে পড়ে যায়। এজন্য রক্ষা পান খেলোয়াড়রা।

কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এতে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হযেছে অজি খেলেয়াড়দের মধ্যে। ঘটনায় অস্ট্রেলীয় দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন,‘ গতকল রাতে হোটেলে ফেরার সময় এক আক্রমণে অস্ট্রেলীয় খেলোয়াড়দের বহনকারী বাসের জানলা ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।’ ‘আমরা স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিয়ষটি নিয়ে আলোচনা করছি। তারা ঘটনাটি তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, বাসে পাথর বা অন্য শক্ত বস্তু ছুড়ে মারা হয়েছিল।’

এ ঘটনার পর অস্ট্রেলীয় দলের জন্য আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে মাঠে ও হোটেলে আসা-যাওয়ার সময়। অস্ট্রেলীয় দলের নিরাপত্তা প্রধান বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। এবং আমাদের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

সোমবারের রাতের এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আজ সকালে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাঠে আসে অস্ট্রেলীয় দল। রাস্তার দুই পাশে আগের তুলনায় অনেক বেশি নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিলেন। পুলিশের গাড়ি বহরের সংখ্যাও এদিন অনেক বেশি ছিল্।

বাংলাদেশের দেয়া বাড়তি এ নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট শন ক্যারল বলেন, ‘আমরা বাড়তি এ নিরাপত্তাব্যবস্থায় খুশি। প্রশাসনের দেয়া এখানকার নিরাপত্তাব্যবস্থায় আমরা স্বাচ্ছন্দবোধ করছি।’

গত রাতের এ ঘটনার পর অজি ক্রিকেটারদের মধ্যে ভীতি ছাড়ালেও আজ অবশ্য সবাই স্বাভাবিক মুডেই মাঠে আসেন। যথারীতি শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ২৫৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ