• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্টিভেন স্মিথকে ফেরালেন তাইজুল

ঢাকা: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশকে ৩০৫ রানে অলআউট করে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দারুণ এক ডেলিভারিতে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙেছেন তাইজুল ইসলাম। ২৯তম ওভারে আক্রমণে এসেই বিদায় করেছেন স্টিভেন স্মিথকে। টার্নের জন্য খেলেছিলেন অধিনায়ক। আর্ম বল একটুও টার্ন করেনি, ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। বোল্ড স্মিথ। ৫৮ রান করেন স্মিথ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৮ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন হ্যান্ডসকম্ব। ওয়ার্নার ৩৪ রান নিয়ে ব্যাট করছেন।
শুরুতেই অস্ট্রেলিয়াকে ভালো ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৫ রানের মাথাতেই আউট রেনশ। মোস্তাফিজের লেগ স্টাম্পের ওপর পড়া বলটি ফ্লিক খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। মুশফিকের নেয়া ক্যাচটি ছিল অনবদ্যই।
এর আগে চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০৫ রান করেছে বাংলাদেশ।  ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে স্বাগতিকরা। বাকি ৪টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তিনশ ছাড়িয়ে যায় টাইগাররা।
দ্বিতীয় দিন সকালটা শুরু হয়েছিল বড় কিছুর স্বপ্ন নিয়েই। প্রথম দিন শেষ ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৩ রান তোলা বাংলাদেশের লক্ষ্য ছিল সংগ্রহটাকে অনেক দূর টেনে নিয়ে যাওয়া। কিন্তু সেই লক্ষ্যের পথে প্রথম আঘাত হয়ে আসে মুশফিকুর রহিমের উইকেটটি। আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ১২ রান যোগ করেই নাথান লায়নের বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। আউট হওয়ার আগে নাসির হোসেনের সঙ্গে তার জুটিটা ছিল ৪৩ রানের। লায়নের নিচু হয়ে যাওয়া বলটি সামনে পা বাড়িয়ে ঠেকালেও ব্যাট-প্যাডের ফাঁক গলে বলটি ভেঙে দেয় তার স্টাম্প। দুর্ভাগ্যজনক আউটই।
মুশফিকের ফেরার পর নাসির মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে যোগ করেছিলেন আরও ২৮ রান। কিন্তু অ্যাগারের বলে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডকে ক্যাচ দেন নাসির। আউট হওয়ার আগে নাসির খেলেন ৯৭ বল। মেরেছেন ৫ বাউন্ডারি। মিরাজ ভালো খেলছিলেন। কিন্তু ডেভিড ওয়ার্নারের অসাধারণ এক থ্রোতে রানআউট হয়ে ফেরেন তিনি। মিরাজ ৪৫ বলে করেন ১১ রান।
লায়নের সপ্তম শিকার তাইজুল ইসলাম। স্লিপে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে ফিরেছেন তাইজুল। তার দারুণ একটা ছয়ে অবশ্য ৩০০ পেরিয়েছে বাংলাদেশের ইনিংস। ম্যাক্সওয়েলকে লং অনের ওপর দিয়ে সীমানার বাইরে আছড়ে ফেলে দর্শকদের তিনশর উল্লাসে মাতান তিনি। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩০৫ রান।
লিওন একাই ৯৪ রানে নিয়েছেন ৭ উইকেট। দুটি নেন অ্যাস্টন অ্যাগার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ