• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

রাজারহাট ইউএনও বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম এবারও রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

শিক্ষায় বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে বৃহস্পতিবার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারকে বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও হিসাবে মনোনীত করা হয়। গত ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ কর্তৃক ইউএনও রফিকুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করেন। ওই সাক্ষৎকারে রংপুর বিভাগের ৫৬টি উপজেলার ইউএনওগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সনে শিক্ষায় তিনি বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। প্রেসক্লাব রাজারহাটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছে।

সিসি ডেস্ক: ছবিতে যাকে বাঁশ কেটে গাছের জন্য খুঁটি বানাতে দেখছেন, তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। গত ১৩ সেপ্টেম্বর তার উদ্যোগে এক ঘন্টায় ৭ লক্ষাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলির জন্য কিছু খুঁটি কমতি হওয়ায় তিনি নিজেই খুঁটি তৈরি করছেন।

উৎস: ফেসবুক থেকে  Chanchal Bhowmik


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ