• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রিস্টলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেন স্টোকস গ্রেপ্তার

খেলাধুলা ডেস্ক: ব্রিস্টলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রেপ্তার হন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এক রাত জেলও খাটতে হয়েছে তাকে। পরে অবশ্য মুক্তি পেয়েছেন।
এই ঘটনায় তার সঙ্গে জড়িত থাকা আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলস ও তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘটনাটা ঘটেছিল গত রবিবার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয়ের পর। ওই ম্যাচে ৭৩ রান করেছিলেন স্টোকস।
মঙ্গলবার ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘সোমবার ভোরে ব্রিস্টলে এক ঘটনায় স্টোকসকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে তদন্তের অধীনে রেখে তাকে রিলিজ দেওয়া হয়। সে লন্ডনে দলের সঙ্গে যোগ দিচ্ছে না। রোববার রাতে স্টোকসের সঙ্গে ছিলেন হেলস। পুলিশকে সহযোগিতা করতে তিনি ব্রিস্টলে ফিরেছেন।’
তবে ঘটনার বিস্তারিত এখনই জানাতে চায় না ইসিবি, ‘আমরা আপাতত বিস্তারিত তথ্য জানাতে পারছি না, সেটি আপনারা বুঝতে পারছেন। তবে যখনই পারি তখনই আমরা আপনাদের জানাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ