• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিত শর্মার সেঞ্চুরিতে জয়ে শেষ ভারতের

খেলাধুলা ডেস্ক: রোহিত শর্মার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শেষ করল ভারত। অসিদের করা ২৪২ রানের জবাবে ভারত ৪৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। রবিবার রাতে শেষ ওয়ানডেতে নাগপুরে ৭ উইকেটের বিশাল জয় পায় বিরাট কোহলির দল। এর ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেল ভারত। টেস্টেও এখন এক নম্বরে আছে কোহলিরা।
টস ভাগ্যে জিতেও স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া বড় স্কোর গড়তে পারেনি। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪২ রান করে| ওপেনার ডেভিড ওয়ার্নার করেন সর্বোচ্চ ৫৩ রান। এছাড়া মার্কস স্টয়েনিস ৪৬ ও হেড করেন ৪২ রান। ভারতের অস্কার প্যাটেল ৩টি জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট নেন।
জবাবে রোহিত শর্মার সেঞ্চুরি ও আজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরিতে ভারত জয় তোলে নেয় ৪২.৫ ওভারে। রোহিত শর্মা ১০৯ বলে ১১টি চার ৫টি ছক্কার মারে ১২৫ রান করেন| আর আজিঙ্কা রাহানে ৭৪ বল থেকে করেন ৬১ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ