• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শারজাহতে টি-টেন টুর্নামেন্টে খেলবেন সাকিব

খেলাধুলা ডেস্ক : ক্রিকেটের যাত্রা শুরু টেস্ট ক্রিকেট দিয়ে। ব্যাট-বলের এ লড়াই দিনকে দিন ছোট হয়ে আসছে। ‘টাইমলেস’ ক্রিকেটের পর এসেছে ৬ দিনের টেস্ট। এর পর টেস্ট ক্রিকেট হলো ৫ দিনের।
এর পর ৫০ ওভারের একদিনের ম্যাচ। ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
পরবর্তীকালে এলো টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলল প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টেস্ট ক্রিকেটকে হুমকির মুখে ফেলেছে টি-টোয়েন্টি- এমন সমালোচনা হয় মাঝেমধ্যেই।
এবার টি-টোয়েন্টিকেই হুমকি দিতে আসছে ১০ ওভারের ক্রিকেট! সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নতুন ক্রিকেট লিগ। দুই দলের ২০ ওভারের ম্যাচ শেষ হবে ৯০ মিনিটে। ২১ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে। ৪ দিনের টুর্নামেন্ট শেষ হবে ২৫ ডিসেম্বর।
১০ ওভারের টুর্নামেন্টে ক্রিস গেইল, বিরেন্দর শেবাগ, এউইন মরগান, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদির মতো তারকারা খেলবেন। খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ৭ দলের এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টেন ক্রিকেটের আয়োজক সালমান ইকবাল জানান, প্রত্যেকেই রাস্তায় টি-টেন ক্রিকেট খেলেছে। এবার আমরা এটা মাঠে নিয়ে আসছি। আশা করছি প্রত্যেকেই টুর্নামেন্টটি উপভোগ করবে।
এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি, ‘আমাকে যখন তাদের পরিকল্পনা শুনলাম তখন থেকেই আমি রোমাঞ্চিত। আমি তাদের আমাকে দলভুক্ত করতে অনুরোধ করি।’
ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান বলেছেন, ‘তাদের পুরো পরিকল্পনাটাই দারুণ। আমরা প্রত্যেকেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। আমরা প্রতেক্যেই অবগত টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের অন্যান্য ফরম্যাটের খেলায় কতটুকু প্রভাব ফেলছে। আমি নিশ্চিত টি-টেন ক্রিকেটের পরিকল্পনা যদি ভালো রূপ পায় তা হলে এটা বড় আকার ধারণ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ