• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে অসামাজিক কর্মকান্ডের দায়ে কপোত-কপোতির কারাদন্ড

সিসি নিউজ: অসামাজিক কর্মকান্ডের দায়ে দুই কপোত কপোতির দশ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম এ আদেশ দেন।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি মেলা পাঙ্গার এলাকার আইয়ুব আলীর মেয়ে মুন্নী (২৫) ও সৈয়দপুরের সাতপাই এলাকার আজিজুল ইসলামের ছেলে আতাউর রহমান (৩০)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকার আদানী মোড়ের একটি বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা ওই দুইজনকে আটক করে পুলিশে দেয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক এ দন্ডাদেশ প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ