• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

নেত্রকোণায় বাসা থেকে দম্পতির লাশ উদ্ধার

নেত্রকোণা: নেত্রকোণা শহরের সাতপাই এলাকায় বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- সাতপাই বাবলু সরণির বাসিন্দা বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মিহির বিশ্বাস (৬৫) ও তার স্ত্রী সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী তুলিকা চন্দ ওরফে সবিতা বিশ্বাস (৫৫)।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, মিহিরের বাড়ির ভাড়াটিয়া মৎস্য বিভাগের কর্মচারী রাজীব পণ্ডিত আজ শুক্রবার দুপুরে খেয়াল করেন, দুই দিন ধরে ওই দম্পতির কোনো সাড়া নেই।

সন্দেহবশত রাজিব স্থানীয় কাউন্সিলরকে জানান। কাউন্সিলরের উপস্থিতিতে নিহতদের স্বজনরা বাইরে থেকে লাগানো গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে, ঘটনাস্থলে গিয়ে একটি খাটের ওপর মিহিরের লাশ এবং ডায়নিংরুমের চেয়ারের পাশে সবিতার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘরের আলমারি ও ওয়র্ডরোব ছিল ভাঙা। বিছানার ওপর জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, অন্তত দুই দিন আগে এই দম্পতিকে খুন করা হয়েছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। আশা করছি দ্রুত খুনি ধরা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ